মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

সাঁথিয়ার কাশিনাথপুরে পাঠাগার সম্মেলন অনুষ্ঠিত

এম এ হাই, সা‌থিঁয়া,পাবনাঃ
  • আপডেট টাইম : শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ১৯৭ বার পঠিত

পাঠাগারকে গণমানুষের বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে পাবনার সাঁথিয়ার কাশিনাথপুরে অনুষ্ঠিত হলো দিনব্যাপী পাঠাগার সম্মেলন। সম্মেলনে বক্তারা বলেছেন, এই সম্মেলনের মধ্যদিয়ে পাবনা জেলার পাঠাগারগুলোর মধ্যে সেতুবন্ধন রচিত হলো। দেশকে এগিয়ে নিতে জ্ঞানভিত্তিক আলোকিত সমাজ গড়তে নতুন প্রজন্মকে পাঠাগারমুখী করতে হবে।

শনিবার (১৭ জুন) সকাল ১০টায় কাশিনাথপুর ইউনিয়ন পরিষদের সম্মেলনকক্ষে এ আয়োজন করা হয়।সিদীপের সহায়তায় মোহাম্মদ ইয়াহিয়া মুক্তপাঠাগার ও প্রয়াস পাঠাগার আয়োজিত সম্মেলনে পাবনা জেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় ২০টি পাঠাগারের প্রতিনিধিরা অংশ নেন।

শুরুতে প্রয়াস পাঠাগারের সভাপতি অধ্যাপক মফিদুল ইসলাম শাহীনের সভাপতিত্বে ও অধ্যাপক মাহবুব হোসেনের সঞ্চালনায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কাশিনাথপুর কলেজিয়েট স্কুল ও কাশিনাথপুর ডিজিটাল স্কুলের মধ্যে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হয় কাশিনাথপুর কলেজিয়েট স্কুল। এরপরে শুরু হয় পাঠাগার সম্মেলন।

কবি আলমগীর খানের সভাপতিত্বে ও মাহবুব উল আলমের সঞ্চালনায় সম্মেলনে ‘পাঠাগার আন্দোলন: সংকট, উত্তরণ ও সম্ভাবনা’ বিষয়ে আলোচনায় অংশ নেন পাবনা সরকারি বুলবুল কলেজের সাবেক অধ্যক্ষ ও পাবনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক শিবজিত নাগ, কথাসাহিত্যিক আখতার জামান,পাঠাগার আন্দোলনের পথিকৃৎ আব্দুস সাত্তার খান, প্রকৃতি প্রকাশনীর সত্ত্বাধিকারী কবি সৈকত হাবিব, শিক্ষাবিদ গোলাম রসুল, কবি ও গীতিকার হুমাযুন কবির, স্থানীয় ইউপি চেয়ারম্যান মীর মঞ্জুর এলাহী প্রমুখ।

পাঠাগার প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ আবু বকর সিদ্দিক,আবুল কাশেম প্রাং,ওমর সরকার,অলোক আচার্য,যাহিদ সুবহান,রেজাউল করিম,শেখ ফজলুর রহমান,ইব্রাহিম কবির প্রমুখ।

সম্মেলনে বক্তারা বলেন, জ্ঞানভিত্তিক একটি সমাজ বিনির্মাণে ‘পাঠাগার গণমানুষের বিশ্ববিদ্যালয় হতে পারে। আমরা আমাদের পারস্পরিক চিন্তা ও অভিজ্ঞতা বিনিময় করতে পারছি এই সম্মেলনে। পাঠাগারগুলো একটি ঐক্যের সূত্রে একত্রিত হতে পেরেছে এই সম্মেলনের মাধ্যমে।

এলাকার পাঠাগারযোদ্ধা উত্তরণ লাইব্রেরির প্রতিষ্ঠাতা জ্ঞানের ফেরিওয়ালাখ্যাত এমএল নজরুল ইসলামকে সম্মাননা পদকের মাধ্যমে বিকেলে পাঠাগার সম্মেলনের সমাপ্ত ঘোষণা করা হয়। এ সময় সম্মাননাপত্রটি পাঠ করেন আলাউল হোসেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com