মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

আস্থাভাজন নারীনেত্রী নাজনীন আলমের গণসংযোগ

ময়মন‌সিংহ প্র‌তি‌নি‌ধিঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ২২০ বার পঠিত

ময়মনসিংহের গৌরীপুরে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন আওয়ামীলীগের এমপি মনোনয়ন প্রত্যাশী দুঃসময়ের পরিক্ষিত সৈনিক নাজনীন আলম।

এ উপলক্ষে শুক্রবার ( ১৬ জুন ) দুপুর ২ টায় তিনি গৌরীপুর পৌরসভার পূর্ব দাপুনিয়া নিবাসী রিক্সা ও ভ্যান শ্রমিকলীগ নেতা হারুনের বাসায় মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেন এবং মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন ।

যাত্রা পথে বালুয়াপাড়া মোড়ে পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলামের সাথে কিছুক্ষণ সময় চা আড্ডায় মিলিত হন নাজনীন আলম । পরে সেখান থেকে রামগোপালপুর ইউনিয়নের পাঁচাশি গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ এলাকা ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্তদের শান্তনা দেন তিনি।

সন্ধ্যার পর ইউনিয়নের ধুরুয়া বাজারে নির্মান শ্রমিক ইউনিয়নের সামনেএলাকাবাসীর উদ্যোগে এক বৈঠক অনুষ্ঠিত হয়। সহস্রাধিক জনতার বৈঠকে বক্তব্য রাখেন আওয়ামী লীগের এমপি মনোনয়ন প্রত্যাশী নাজনীন আলম, রামগোপালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জহিরুল হক মাষ্টার, সাবেক ইউনিয়ন ছাত্রলীগ নেতা লাজুক, সড়ক পরিবহন শ্রমিকলীগের সভাপতি আব্দুল বারেকসহ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com