মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

নতুন ছাত্র সংগঠন “ছাত্রপক্ষের” আত্মপ্রকাশ

নাগ‌রিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ১৮৬ বার পঠিত

বাংলাদেশ ছাত্রপক্ষ নামে একটি নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। সংগঠনটির আহ্বায়ক মোহাম্মদ প্রিন্স ও সদস্য সচিব আশরাফুল ইসলাম নির্ঝর।

শুক্রবার (১৬ জুন) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে সংগঠনটির যাত্রা শুরু হয়। এর মূল সংগঠন বাংলাদেশ এবি পার্টি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের নিয়ে ৭১ সদস্য নিয়ে আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।

ছাত্রপক্ষের আত্মপ্রকাশ অনুষ্ঠানে এবি পার্টির নেতা আসাদুজ্জামান ফুয়াদ, যুবায়ের আহমেদ ভূঁইয়া, সানী আব্দুল হক এবং নাসরীন সুলতানা মিলি উপস্থিত ছিলেন।

নতুন ছাত্র সংগঠন করবার প্রেক্ষিত, উদ্যোক্তাদের রাজনৈতিক পরিচয়, সখ্য ও সংঘবদ্ধতার ইতিহাস, দলের লক্ষ্য ও ছয় দফা কর্মসূচি তুলে ধরে বক্তব্য দেন প্রধান উদ্যোক্তা ও আহ্বায়ক মোহাম্মদ প্রিন্স। তিনি চীনের জিয়াংশুতে অবস্থিত ইয়াংচ্যাং বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক বাণিজ্যে স্নাতক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা বিভাগের ছাত্র।

উদ্যোক্তারা জানান, নতুন এই ছাত্র সংগঠনের বেশিরভাগ সদস্য ২০১৮ সালে সংগঠিত ছাত্রদের স্বতঃস্ফূর্ত কর্মসূচি ‘নিরাপদ সড়ক আন্দোলন’ ও ‘কোটা সংস্কার আন্দোলন’র সঙ্গে সম্পৃক্ত ছিল।

অনুষ্ঠান শেষে আহ্বায়ক কমিটির উদ্যোগে একটি র‍্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিজয় ৭১ চত্বরে এসে শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com