বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

আদমদী‌ঘি‌তে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

আবু বক্কর সি‌দ্দিক বক্কর,আদমদী‌ঘি,বগুড়াঃ
  • আপডেট টাইম : বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ১৮৮ বার পঠিত

বগুড়া জেলার আদমদীঘি উপজেলার আইপি জে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আজ বিকেল পাঁচ ঘটিকার সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্ট খেলার উদ্বোধন করা হয়েছে। 

আজ (১৪ মে) বুধবার বিকেল ৫ পাঁচ ঘটিকার সময় উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ঈশ্বর পূর্ণ জয় পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। খেলা  উপলক্ষে উপজেলা কৃষি কর্মকর্তা মিঠু চন্দ্র অধিকারীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে  বক্তব্য প্রদান করেন উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু। বিশেষ অতিথি হিসেবে  বক্তব্য প্রদান করেন থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি আবু রেজা খান, নাজিমুল হুদা খন্দকার, ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবু, প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা আমির হোসেন সহ আরো অনেকে। 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট খেলায় ৭টি দল অংশগ্রহণ করবে। উদ্বোধনী ফুটবল খেলায় সান্তাহার ইউনিয়ন পরিষদকে ১ গোলে পরাজিত করে ছাতিয়ান গ্রাম ইউনিয়ন পরিষদ বিজয়ী হয়।

উক্ত ফুটবল খেলাটি পরিচালনা করেন রেফারি
রেজাউল করিম স্বপন, সহকারী রেফারি হিসেবে ছিলেন শামিম হোসেন, টিটু ও আব্দুল মোমিন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com