মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

আদমদী‌ঘি‌তে প্রণদনার বীজ ও সার বিতরণ

আবু বকর সিদ্দিক বক্কর,আদমদীঘি, বগুড়াঃ
  • আপডেট টাইম : বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ২১৫ বার পঠিত

বগুড়া জেলার আদমদীঘি উপজেলাতে আজ বেলা সাড়ে এগারো ঘটিকার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুনিরা সুলতানার সভাপতিত্বে খরিফ-২/২০২৩-২৪ মৌসুমে ২০-২৩ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় ৭৩০ জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষককে উফশী আমন ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। 

আজ (১৩ জুন) মঙ্গলবার বেলা সাড়ে এগারো ঘটিকার সময় আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুনিরা সুলতানার সভাপতিত্বে আদমদীঘি উপজেলা প্রাঙ্গণে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু। 

উক্ত অনুষ্ঠানে উপজেলা মৎস্য কর্মকর্তা সুজয় পাল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আমিরুল ইসলাম, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবু রেজা খান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিল্লুর রহমান, আ’লীগ নেতা নাজিমুল হুদা খোন্দকার, উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক ও বিআরডিবির চেয়ারম্যান মিজানুর রহমান বাবু, ছাতিয়ানগ্রাম ইউনিয়ন আ’লীগের সভাপতি জালাল উদ্দিন, নশরতপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি আব্দুর রাজ্জাক আজাদসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। 

কৃষি দপ্তরের এসএপিপিও সাইফুল ইসলামের সঞ্চালনায় আদমদীঘির উপজেলা কৃষি কর্মকর্তা মিঠু চন্দ্র অধিকারীর স্বাগত বক্তব্যে ১৯টি ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দের উপস্থিতিতে উপ-সহকারী কৃষি কর্মকর্তা কর্তৃক মনোনীত ও উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটি কর্তৃক অনুমোদিত ৭৩০ জন কৃষকের প্রত্যেককে উফশী আমন ধান আবাদে ৫ কেজি উফশী বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com