মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

৩০ কেজি গাঁজাসহ পাঁচজনকে গ্রেফতার করেছে ডিবি রমনা

নাগ‌রিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : সোমবার, ১২ জুন, ২০২৩
  • ২১৪ বার পঠিত

রাজধানীর শাহবাগ এলাকা থেকে ৩০ কেজি গাঁজাসহ পাঁচজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-রমনা বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো মোঃ আসাদ মিয়া, মোঃ রিফাত হোসেন, মোঃ শাহেদ চৌধুরী, মোঃ উজ্জল মিয়া ও মোঃ টিপু মিয়া।

অভিযানে নেতৃত্ব দেওয়া অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নাজিয়া ইসলাম ডিএমপি নিউজকে জানান, মঙ্গলবার (১১ জুন ২০২৩ খ্রি.) ঢাকা মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালীন সংবাদ আসে কতিপয় ব্যক্তি বি-বাড়ীয়ার সীমান্ত এলাকা থেকে মাইক্রোবাসে করে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে আসছে। এমন তথ্যের ভিত্তিতে শাহবাগের আব্দুল গনি রোডে সঙ্গীয় ফোর্সসহ অবস্থান নেওয়া হয়। রাত ৯:০০ টায় কাঙ্খিত মাইক্রোবাসটি এলে চেকপোস্ট বসিয়ে পাঁচজনকে গ্রেফতার করা হয়। পরবর্তী সময়ে তাদের দখলে থাকা মাইক্রোবাসের ভিতর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গাঁজা পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ-৫১-৯৫৪৪) টিও জব্দ করা হয়।

তিনি আরো জানান, গ্রেফতারকৃতরা ব্রাহ্মণবাড়ীয়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করতো।

ডিএমপির শাহবাগ থানায় রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান গোয়েন্দা এই পুলিশ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com