মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ময়মনসিংহে নির্মাণাধীন ১৮ তলার ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ময়মন‌সিংহ প্র‌তি‌নি‌ধিঃ
  • আপডেট টাইম : রবিবার, ১১ জুন, ২০২৩
  • ২০৫ বার পঠিত

ময়মনসিংহ নগরীর বাউন্ডারী রোডে একটি ২০ তলা নির্মাণাধীন ভবনের ১৮ তলা থেকে পড়ে গিয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার সকাল ১০টায় এ দুর্ঘটনা ঘটে।

তার নাম শিমুল মিয়া (৩৫)। তিনি ঐ ভবনে রড মিস্ত্রীর কাজ করতো। সে জামালপুর জেলা সদরের বটতলা গ্রামের মোঃ রফিকুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নগরীর বাউন্ডারী রোড মোড় সংলগ্ন ২০তলা নির্মাণাধীন ভবেনের ১৮ তলার ছাদে সেন্টারিংয়ের কাজ চলছিল। এসময় শিমুল মিয়া রড স্থাপনের কাজ করতে গিয়ে ভারসাম্য হারিয়ে ছাদ থেকে নীচে পড়ে যান এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। এই ঘটনায় একটি অপমৃত্য মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com