মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

পল্টনে ৬ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ২

নাগ‌রিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : শনিবার, ১০ জুন, ২০২৩
  • ১৮২ বার পঠিত

রাজধানীর পল্টন এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-গুলশান বিভাগ। গ্রেফতারকৃতদের নাম- রাব্বী ইসলাম ও মৃদুল কান্তি দে।

শুক্রবার (৯ জুন ২০২৩) রাত ৮ টায় পল্টন থানার অরুরা স্পেশালাইজড হাসপাতালের সামনে রাস্তায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে গোয়েন্দা-গুলশান বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

অভিযানের নেতৃত্ব দেওয়া গোয়েন্দা-গুলশান বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের টিম লিডার সহকারী পুলিশ কমিশনার বার্নাড এরিক বিশ্বাশ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কতিপয় মাদক কারবারি পল্টন থানার অরুরা স্পেশালাইজড হাসপাতালের সামনে রাস্তায় ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এই তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি টিম। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় রাব্বী ও মৃদুলকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, গ্রেফতারকৃত রাব্বী ও মৃদুল কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকা শহরসহ আশপাশের এলাকায় বিক্রয় করতো।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পল্টন মডেল থানায় মামলা রুজু হয়েছে মর্মে জানান গোয়েন্দা এ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com