মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

মৌসুমি ফল উৎসব উদযাপন করলো ট্রাফিক তেজগাঁও বিভাগ

নাগ‌রিক খবর ডেস্কঃ
  • আপডেট টাইম : শনিবার, ১০ জুন, ২০২৩
  • ২০৮ বার পঠিত

ঢাকার চাকা সচল রাখতে অহর্নিশ পরিশ্রম করা ট্রাফিক পুলিশ সদস্যদের মনোবল চাঙ্গা রাখতে মৌসুমি ফল উৎসব উদযাপন করলো ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক তেজগাঁও বিভাগ।

আজ শনিবার ট্রাফিক তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ সাহেদ আল মাসুদ এর পরিকল্পনায় অফিস ক্যাম্পাসে মৌসুমি ফল উৎসবের আয়োজন করা হয়।

মৌসুমি ফল উৎসবের অংশ হিসেবে ট্রাফিক তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, টিআই, সার্জেন্ট ও কনস্টেবলসহ সকল সদস্যদের নিয়ে উৎসবমুখর পরিবেশে মৌসুমি ফল খাওনো হয়। পাশাপাশি পরিবারের সদস্যদের জন্য শুভেচ্ছা উপহার হিসেবেও ফল পাঠানো হয়।

ট্রাফিক তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ জাহাঙ্গীর আলমের সার্বিক তদারকি ও সঞ্চালনায় মৌসুমি এ ফল উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি উপ-পুলিশ কমিশনার মোঃ সাহেদ আল মাসুদ উপস্থিত সকল সদস্যদের আন্তরিক শুভেচ্ছা জানান এবং সকল উৎসবে পরিবারের সদস্যদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com