শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ঢাকা-১৭ আসনে আ.লীগের প্রার্থী মোহাম্মদ এ আরাফাত

নাগ‌রিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ৯ জুন, ২০২৩
  • ১৯৯ বার পঠিত

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির কার্যনিবাহী সদস্য মোহাম্মদ আলী আরাফাত (মোহাম্মদ এ আরাফাত)। শুক্রবার (৯ জুন) রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবনে তার সভাপতিত্বে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয়।

মনোনয়ন বোর্ডের সভা শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে মোহাম্মদ এ আরাফাতকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়ার কথা জানান।

এর আগে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে গত ৩ জুন থেকে ৬ জুন পর্যন্ত আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি করা হয়। আসনটিতে ২২ জন ফরম সংগ্রহ করেন। যাদের মধ্যে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা, ব্যবসায়ী, চিত্রনায়ক, খলনায়কও ছিলেন।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, ঢাকা-১৭ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ হবে ১৭ জুলাই। এ আসনে কাগজের ব্যালটে ভোট হবে।

উল্লেখ্য, গত ১৫ মে চিত্রনায়ক আকবর হোসেন পাঠান (ফারুক) মারা গেলে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com