বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কু‌মিল্লায় থানা পু‌লি‌শের অ‌ভিযা‌নে ৬০ কে‌জি গাঁজাসহ আটক ২

এমইএস,নাগ‌রিক ডেস্কঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
  • ২৮২ বার পঠিত

কুমিল্লায় কোতয়ালী ম‌ডেল থানা পু‌লিশ বি‌শেষ অ‌ভিযান চা‌লি‌য়ে ৬০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী‌কে গ্রেফতার ক‌রে‌ছে।

পু‌লিশ জানায়,গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে বৃহঃপ‌তিবার
সকাল সা‌ড়ে ছয়টার সময় কোতয়ালি ম‌ডেল থানার এসআই শেখ মফিজুর রহমানের নেতৃ‌ত্বে সঙ্গীয় ফোর্স্সহ থানা এলাকার হাউজিং এষ্টেট এর স্বপ্নের ছায়া প্লট নং ১১ ব্লক এম সেকশন-৪ এর উত্তর পা‌শে জনৈক মোজাম্মেল এর নির্মাণাধীন পরিত্যক্ত ছাদবিহীন বিল্ডিং বিশেষ অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে মোঃ সানি (২৪), মোঃ সাকিব (২৩), নুরে আলম ওরফে নুরা (৪০) দৌড়ে পালানোর চেষ্টা কালে মোঃ সানি (২৪) ও মোঃ সাকিব (২৩) কে আটক করতে সক্ষম হয়।

আটককৃত সানি ও মোঃ সাকিব দ্বয়কে জিজ্ঞাসাবাদে তাদের দেখা‌নো ম‌তে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ৬০ (ষাট) কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফারকৃত আসামী মোঃসানি (২৩), পিত- মৃত ইকবাল, সাং- বারোপাড়া (মধ্যপাড়া), ২। মোঃ সাকিব (২৩), সাং- নুরপুর (প্রাইমারি স্কুলের পিছনে), উভয় থানা- কোতয়ালী মডেল, জেলা- কুমিল্লা। গ্রেফতারকৃত আসামীরা জিজ্ঞাসাবাদে পলাতক আসামীর নাম ও ঠিকানা- নুরে আলম ওরফে নুরা (৪০), পিতা- জাহাংগীর আলম, সাং- নুরপুর (বড়বাড়ি), থানা- কোতোয়ালি মডেল, জেলা- কুমিল্লা বলে জানায়।

ধৃত আসামী মোঃ সানির বিরুদ্ধে ২ টি মাদক মামলা ও পলাতক আসামী নুরে আলম ওরফে নুরার বিরুদ্ধে পূর্বের ১৭ টি মাদক মামলা, ১ টি নারী শিশু মামলা, ১ টি মারামারি মামলা সহ মোট ১৯ টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এতদাসংক্রান্তে গ্রেফতারকৃত আসামীদ্বয় সহ পলাতক আসামীর বিরুদ্ধে কোতয়ালী মডেল থানার মামলা নং- ২৯, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারনির ১৯(গ)/৪১ রুজু করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com