মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

মিরপুর চিড়িয়াখানায় শিশুর কব্জি বি‌চ্ছিন্ন ক‌রে খে‌য়ে ফে‌লে হায়েনা

নাগ‌রিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
  • ১৬৪ বার পঠিত

রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় ঘুরতে আসা দুই বছরের এক শিশুর হাতের কব্জি কামড়ে খেয়ে ফেলেছে খাচায় থাকা হায়েনা।

বৃহস্পতিবার (৮ ‍জুন) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে সন্ধ্যায় নিশ্চিত করেছেন মিরপুর জাতীয় চিড়িয়াখানার পরিচালক ড. মো: রফিকুল ইসলাম।

তিনি জানান, বর্তমানে শিশুটি রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। আর বিষয়টি খতিয়ে দেখতে তিন সদস্যের কমিটি করা হয়েছে।

ঘটনার বিবরণে তিনি জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বাবা-মায়ের সাথে বাচ্চাটি চিড়িয়াখানায় বেড়াতে আসে। তারা রংপুর থেকে ঢাকায় এসেছিল। বাচ্চার মা-বাবা নিরাপত্তা বেষ্টনী পার হয়ে শিশুটিকে নিয়ে হায়েনার খাঁচার কাছে চলে যান। যদিও খাঁচায় নেট দেয়া ছিল। কিন্তু ছোট বাচ্চা নেটের ভেতর দিয়ে হাত ঢুকিয়ে দেয়। তখনই বাচ্চার হাত কামড়ে কব্জি থেকে বিচ্ছিন্ন করে ফেলে হায়েনা। আর সেই হাত খেয়ে ফেলে।

ঘটনার সাথে সাথেই ওই শিশুকে ভেটেরিনারি হাসপাতালে নিয়ে যান নিরাপত্তাকর্মী। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

চিড়িয়াখানার পরিচালক বলেন, অধিদফতর থেকে কর্মকর্তারা এসে সবকিছু ঘুরে দেখেছেন। বর্তমানে আমাদের তত্ত্বাবধানে শিশুটির চিকিৎসা চলছে। হাসপাতালে আমাদের দুজন কর্মকর্তা উপস্থিত রয়েছেন। ঘটনাটি কিভাবে ঘটলো এবং এতে কারো কোনো গাফিলতি রয়েছে কি না তা খতিয়ে দেখতে মন্ত্রণালয় ও অধিদফতর থেকে তিন সদস্যের আলাদা আলাদা দুটি তদন্ত কমিটি করা হয়েছে। আগামী তিন কর্মদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com