বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

বঙ্গোপসাগরে ৩.৯ মাত্রার ভূমিকম্প

নাগ‌রিক খবর ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৫ জুন, ২০২৩
  • ১৬৭ বার পঠিত

বঙ্গোপসাগরে সাতসকালে ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৯। আজ সোমবার (৫ জুন) সকালে এই ভূমিকম্পটি আঘাত হানে। এই ঘটনায় এখনও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আজ সোমবার ভোরে বঙ্গোপসাগরে ৩.৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল মিয়ানমারের কাছে বঙ্গোপসাগরের তলদেশে। বাংলাদেশ সময় সকাল সোয়া আটাটার দিকে আঘাত হানা ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার। লাইভ মিন্ট বলছে, এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

তবে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, গত ৭ মাসে এই অঞ্চলটিতে কমপক্ষে তিনটি ভূমিকম্পে আঘাত হেনেছে। এর আগে চলতি বছরের ১ জানুয়ারি রিখটার স্কেলে ৪.৫ মাত্রার একটি ভূমিকম্প এই অঞ্চলে কেঁপে উঠেছিল।

ওই ভূমিকম্পের উৎপত্তি হয়েছিল ভূপৃষ্ঠের ৩৬ কিলোমিটার গভীরে। নতুন বছরের শুরুর দিনে সকাল ১০টা ৫৭ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়।

একই দিন ১টা ১৯ মিনিটে রিখটার স্কেলে ৩.৮ মাত্রার আরেকটি ভূমিকম্পে ভারতের হরিয়ানার ঝাজ্জার এলাকা রাত কেঁপে ওঠে।

এছাড়া গত বছরের ৫ ডিসেম্বর বঙ্গোপসাগরে রিখটার স্কেলে ৫.১ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়। সেদিন সকাল ৮টা ৩২ মিনিটে ওই ভূমিকম্পটি বঙ্গোপসাগরের ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে।

তবে এবার ভূমিকম্পের অবস্থান ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ওড়িশার কাছাকাছি ছিল। রাজ্যটির পুরী এবং ভুবনেশ্বর থেকে এর দূরত্ব ছিল যথাক্রমে ৪২১ কিলোমিটার ও ৪৩৪ কিলোমিটার।

সে সময় ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে কম্পন অনুভূত হয় বলেও জানিয়েছে সংবাদমাধ্যমটি। সূত্র : লাইভ মিন্ট

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com