রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

পুলিশ ও সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে একটি চক্র

নাগরিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৪ জুন, ২০২৩
  • ১৫৪ বার পঠিত

পুলিশ ও সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে একটি চক্র। এসব চক্র দেশের বাইরে অবস্থান করে এখানে গুজব ছড়াচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ।

রবিবার (৪ জুন) রাতে এ তথ্য জানান তিনি।

হারুন অর রশিদ বলেন, ‘গুজব ছাড়ানো হচ্ছে যে, কেউ পালিয়ে যাচ্ছে। কেউ বিদেশ গিয়ে আর ফিরে আসবে না। একজন সরকারি কর্মকর্তা যদি বিদেশ যান, তাহলে তার ছুটি পেতে অনেকদিন লাগে এবং বিভিন্ন জায়গায় আবেদন করতে হয়। ছুটি মঞ্জুর হলে সেসব আবেদনের কপি ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশিত হয়, যা সবাই দেখতে পারে। এখানে কোনও লুকোচুরি থাকে না।

পুলিশের এই গোয়েন্দা কর্মকর্তা বলেন, ‘এসব গুজব ছড়ানোর উদ্দেশ্য— সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিউ বাড়ানো। এতে করে তারা টাকা পায়। এজন্যই তারা এ ধরনের গুজব ছড়ানোর মতো ঘটনা ঘটাচ্ছে, এছাড়া আর কোনও কারণ দেখি না।’

আমাদেরও পরিবার আছে, আমাদেরও ছুটির দরকার হয়, উল্লেখ করে হারুন অর রশিদ আরও বলেন, ‘যারা এ ধরনের গুজব ছড়িয়ে মনে করে— সরকারি কর্মকর্তাদের, পুলিশ কর্মকর্তাদের মনোবল ভেঙে দেবে, আসলে তারা বোকার স্বর্গে বাস করছে। পুলিশ সদস্যদের বিরুদ্ধে এ ধরনের গুজব রটালে, তাদের মনোবল ভাঙার কোনও কারণ নেই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com