মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

খিলগাঁওয়ে পিস্তল ও গুলিসহ একজন গ্রেফতার

নাগরিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৪ জুন, ২০২৩
  • ১৭৮ বার পঠিত

রাজধানীর খিলগাঁও থেকে পিস্তল ও গুলিসহ একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা-রমনা বিভাগ।

গ্রেফতারকৃতের নাম মোঃ ওমর ফারুক। এসময় তার হেফাজত থেকে ৩ রাউন্ড গুলি ভর্তি ম্যাগজিনসহ ১টি পিস্তল উদ্ধার করা হয়।

শনিবার রাত ৯:৩০টায় খিলগাঁও থানা এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশের ধানমন্ডি জোনাল টিম।

গোয়েন্দা রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ হুমায়ুন কবীর, পিপিএম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, খিলগাঁওয়ের একটি ফ্ল্যাটে এক মাদক কারবারি অবস্থান করছেন এমন তথ্যের ভিত্তিতে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ফজলে এলাহীর নেতৃত্বে অভিযান চালায় ডিবি পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ওমর ফারুক নামের একজনকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে বাসার বাথরুমের কমোডের ভিতর হতে ৩ রাউন্ড গুলি ভর্তি ম্যাগজিনসহ ১টি পিস্তল উদ্ধার করা হয়।

খিলগাঁও থানায় রুজুকৃত মামলায় তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশের এ গোয়েন্দা কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com