মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

শিশুদের যৌন হয়রানি নিয়ে ডিএমপির কর্মশালা অনুষ্ঠিত

নাগরিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
  • ১৯৫ বার পঠিত

শিশুদের যৌন হয়রানি নিয়ে “Child sexual Abuse: A Study on the Cases of Dhaka Metropolitan Police” শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার বিপিএম-বার।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম-বার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক ড. তানিয়া রহমান, ঢাবির সহযোগী অধ্যাপক এ বি এম নাজমুস সাকিব, ঢাবির সহযোগী অধ্যাপক খন্দকার ফারজানা রহমান, হিউম্যান ডেভেলপমেন্ট রিসার্চ সেন্টারের সিনিয়র সহযোগী গবেষক নুরুন্নাহার, ঢাকা আহসানিয়া মিশনের কাউন্সেলর ড. রাহেনা বেগম, বাংলাদেশ সুপ্রীম কোর্টের অ্যাডভোকেট মো: আশিক ফেরদাউস, আইসিডিডিআরবি এর সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা মাহফুজ আল মামুনসহ ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ।

ডিএমপির প্লানিং, রিসার্চ অ্যান্ড হিউম্যান রিসোর্স, ডেভেলপমেন্ট (পিআরএন্ডএইচআরডি) বিভাগ এ কর্মশালার আয়োজন করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com