মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

নির্বাচন কমিশনের জন্য বরাদ্দ বেড়েছে ৭০ শতাংশ

নাগরিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
  • ২১৩ বার পঠিত

নতুন অর্থবছরে (২০২৩-২৪) নির্বাচন কমিশনের জন্য বরাদ্দ বেড়েছে ৭০ শতাংশ। এই বাজেটের বড় অংশ ব্যয় করা হবে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন ও উপজেলা পরিষদের সাধারণ নির্বাচনে।

বৃহস্পতিবার (১ জুন) জাতীয় সংসদে ডিজিটাল প্রেজেন্টেশনের মাধ্যমে অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল ২০২৩-২৪ অর্থবছরের বাজেট পেশ করেন।

চলতি ২০২২-২৩ অর্থবছরের সংশোধিত বাজেট অনুযায়ী, ইসির বরাদ্দ রয়েছে এক হাজার ৪২৩ কোটি ১৩ লাখ ৫২ হাজার টাকা। প্রস্তাবিত বাজেটে তা ২ হাজার ৪০৬ কোটি ৪৯ লাখ টাকা করা হয়েছে।

ইসির বরাদ্দের প্রধান প্রধান খাতের মধ্যে রয়েছে— দ্বাদশ জাতীয় সংসদের সাধারণ নির্বাচন, ৬টি সিটি করপোরেশন নির্বাচন, পৌরসভার সাধারণ নির্বাচন ৯টি, উপজেলা পরিষদে সাধারণ নির্বাচন ৪৫৪টি, ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন ১০০টি এবং জাতীয় সংসদ ও স্থানীয় সরকারের উপনির্বাচন অনুষ্ঠান সম্পাদন, কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ে জাতীয় ভোটার দিবস উদযাপন, ছবিসহ ভোটার তালিকা হালনাগাদকরণের কার্যক্রম গ্রহণ, পেপার লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র প্রস্তুত, মুদ্রণ ও বিতরণ, উন্নতমানের (স্মার্ট) জাতীয় পরিচয়পত্র প্রদান, শূন্য থেকে ১৮ বছর বয়সের নিচে নাগরিক নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র প্রদান, এনআইডি সিস্টেমের (সিএমএস, বিভিআএস,এএফআইএস, স্মার্ট কার্ড প্রিন্টিং সফটওয়্যার) অডিট (আইএসও /সমপর্যায়ের) ও ডকুমেন্টশন, প্রবাসে অবস্থিত বাংলাদেশি নাগরিকদেরকে প্রবাসেই নিবন্ধনকরণ ও স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রদান, এনআইডি মিনি আর্কাইভ/লাইব্রেরি স্থাপন, বঙ্গবন্ধু হাইটেক সিটি, কালিয়াকৈরে ডিআরএস (ডিজাস্টার রিকভারি সিস্টেম) স্থাপন, জাতীয় পরিচয়পত্রের তথ্য যাচাই/শনাক্তকরণ সংক্রান্ত পার্টনার সার্ভিস অব্যাহত রাখা এবং নির্বাচন কমিশনের প্রাতিষ্ঠানিক উন্নয়ন এবং নির্বাচন প্রক্রিয়া ও নির্বাচনি ব্যবস্থাপনা উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখা। বি‌ট্রি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com