মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

জিএম‌পির নতুন পুলিশ কমিশনার মাহবুব আলম

নাগরিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৩১ মে, ২০২৩
  • ২০৩ বার পঠিত

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিআইজি মো. মাহবুব আলম।

বুধবার (৩১ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ ১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. মাহবুবুর রহমান শেখের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

গাজীপুর মেট্রোর নতুন কমিশনার হিসেবে দায়িত্ব পাওয়া ডিআইজি মাহবুব আলম আর্মড পুলিশ ব্যাটালিয়ান এপিবিএন এর উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করা মোল্যা নজরুল ইসলামকে আর্মড পুলিশ ব্যাটেলিয়ান এপিবিএন এর উপ পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে।

বাংলাদেশ নির্বাচন কমিশনের এক চিঠির প্রেক্ষিতে এ বদলি করা হয়। জনস্বার্থে জারি এই আদেশ ৩১ মে তারিখের পর কার্যকর হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com