মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

সান্তাহারে শহীদ জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন

আবু বকর সি‌দ্দিক বক্কর,আদমদী‌ঘি, বগুড়া:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ২৮৮ বার পঠিত

বগুড়া জেলার আদমদিঘী উপজেলার সান্তাহারে বিএনপি’র প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আজ সকালে সান্তাহার পৌর বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আজ (৩০ মে) মঙ্গলবার সকালে পৌর বিএনপি কার্যালয়ের সামনে কালো পতাকা উত্তোলন, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন সান্তাহার পৌর বিএনপি’র সভাপতি ফিরোজ মোঃ কামরুল হাসান, সহ-সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক এস এম আক্তারুজ্জামান মিঠু, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মামুন, পৌর যুবদলের আহবায়ক ও পৌর কাউন্সিলর ওয়াহেদুর ইসলাম ওয়াহেদ, যুগ্নু আহবায়ক মাহফুজুর রহমান লিটন, সাধারণ সম্পাদক সাব্বির হোসেন, যুবদল নেতা আবির হোসেন, পৌর ছাত্রদলের সভাপতি সোহাগ হোসেনসহ আরো অনেকে।

আলোচনা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তার পরিবারবর্গসহ দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে তবারক বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com