মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

চলমান বৃক্ষমেলা সবুজ ময়মনসিংহ গড়ার উৎস— মসিক মেয়র ইকরামুল হক টিটু

দিলীপ কুমার দাস,ময়মন‌সিংহ:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ১৯৪ বার পঠিত

প্রায় ৪০০ প্রজাতির গাছের চারা নিয়ে ময়মনসিংহ
সিটি কর্পোরেশনের ( মসিক ) এর উদ্যোগে টাউন হল প্রাঙ্গণে মাস ব্যাপী বৃক্ষমেলা অনুষ্ঠিত হয়েছে।

উদ্বোধন কালীন স্বাগত বক্তব্যে মেয়র বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে উৎসাহিত করা এবং নতুন প্রজন্মকে বৃক্ষের সঙ্গে পরিচিত করার লক্ষ্যে প্রতি বছরই ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃক্ষমেলার আয়োজন করা হয়। এছাড়া এ আয়োজনের মাধ্যমে উদ্যোক্তারাও উৎসাহিত হন, যা কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখে।

তিনি আরও বলেন, মানুষ এখন বাড়ির ছাদ, আঙিনা ও খালি জায়গায় বৃক্ষরোপণ করছে। বৃক্ষমেলা এ ধরনের উদ্যোগকে আরও বেগবান করবে, যা সবুজ ময়মনসিংহ গড়ায় ভূমিকা রাখবে।

আয়োজকরা জানান, মেলার ২৫টি স্টলে দেশি-বিদেশি বিভিন্ন জাতের ফলজ, বনজ, পুষ্পজাতীয় এবং সৌন্দর্য বর্ধনকারী গাছের চারা পাওয়া যাচ্ছে। মেলাটি আগামী ২৫ জুন পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।

উদ্বোধনকালে মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ইউসুফ আলী, প্যানেল মেয়র-৩ সামীমা আক্তার, কাউন্সিলর সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু ও সেলিনা আক্তার, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা অসীম সাহা সহ নার্সারি মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com