সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

সংসদের জন্য ৩৩৭ কোটি টাকার বাজেট অনুমোদন

নাগরিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ১৫৫ বার পঠিত

জাতীয় সংসদের জন্য আসন্ন ২০২৩-২৪ অর্থবছরে ৩৩৭ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন করেছে সংসদ সচিবালয় কমিশন।

মঙ্গলবার (৩০ মে) সন্ধ্যায় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী’র সভাপতিত্বে সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে এই বাজেট অনুমোদন দেওয়া হয়। জাতীয় সংসদের বাজেট অনুমোদন দিয়ে থাকে এই কমিশন।

কমিশনের বৈঠকে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বৈঠকে উপস্থিত ছিলেন।

এছাড়া অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল, সংসদে বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বৈঠকে অংশ নেন। সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বিশেষ আমন্ত্রণে বৈঠকে যোগ দেন।

সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে জাতীয় সংসদের ২০২২-২৩ অর্থবছরের সংশোধিত বাজেটে পরিচালন ও উন্নয়ন খাতে ৩০৮ কোটি ১৮ লাখ ৬৬ হাজার টাকা অনুমোদন করা হয়। ২০২৩-২৪ অর্থবছরে পরিচালন ও উন্নয়ন খাতে ৩৩৭ কোটি ৬০ লাখ টাকার প্রস্তাবিত বাজেট অনুমোদন করা হয়। এছাড়া ২০২৪-২৫ অর্থবছরে ৩৬১ কোটি ২৩ লাখ টাকা এবং ২০২৫-২৬ অর্থবছরে ৩৮৬ কোটি ৫২ লাখ টাকার বাজেট প্রক্ষেপণ অনুমোদন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com