মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

রাজধানী‌তে গাঁজাসহ ১ জনকে গ্রেফতার করেছে ডিবি

নাগরিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ১৭০ বার পঠিত

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় অভিযান চালিয়ে ২৫ কেজি গাঁজা ও পিকআপসহ ০১ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা তেজগাঁও বিভাগ। গ্রেফতারকৃতের নাম- মোঃ জুয়েল।

গতকাল সোমবার সন্ধ্যায় তেজগাঁও শিল্পাঞ্চল থানার তাজউদ্দিন আহম্মেদ স্বরণী এলাকায় অভিযান চালিয়ে তাকে গাঁজা ও পিকআপসহ গ্রেফতার করে গোয়েন্দা তেজগাঁও বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

অভিযানে নেতৃত্ব দেয়া গোয়েন্দা তেজগাঁও বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার রাজন কুমার সাহা ডিএমপি নিউজকে জানান, কতিপয় মাদক কারবারি গাঁজা পরিবহন করে পিকআপযোগে সাত রাস্তার দিকে আসছে। এমন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি টিম তেজগাঁও শিল্পাঞ্চল থানার শহীদ তাজউদ্দিন আহম্মেদ স্বরণী এলাকার আকিজ সিএনজি পাম্প এর সামনে অবস্থান নেয়। কাঙ্ক্ষিত পিকআপটি আসলে পুলিশের মাইক্রোবাস দিয়ে ব্যারিকেড দিলে পিকআপ রেখে পালানোর সময় জুয়েলকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে পিকআপটি তল্লাশি করে ২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গাঁজা পরিবহনে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়েছে।

এ সংক্রান্তে গ্রেফতারকৃতের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা রুজু করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com