মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

গৌরীপুরে ভাংনামারী ইউনিয়নে নাজনীন আলমের উঠান বৈঠক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৯ মে, ২০২৩
  • ১৭৯ বার পঠিত

ময়মনসিংহের গৌরীপুরে রোববার (২৮ মে ) বিকেল চার টায় ভাংনামারী ইউনিয়নের দুর্বারচর নামার বাড়ি ( মাষ্টার বাড়িতে ) এক বর্ণাঢ্য উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতেই কুরআন তিলাওয়াত করনে ঐতিহ্য বাহী গুঁজি খা কেরামতিয়া মসজিদের ইমাম আলহাজ্ব সিরাজুল ইসলাম জিহাদী ।

ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম এ ওয়াহাবের সভাপতিত্বে ও সমন্নয়কারী কামরুল হাসান রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগ নেতৃ ও গৌরীপুর সংসদীয় আসন থেকে আওয়ামীলীগের এমপি মনোনয়ন প্রত্যাশী নাজনীন আলম।

তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার দীর্ঘ ১৫ বছরের প্রচেষ্টায় বাংলাদেশ আজ একটি উন্নত ও মধ্যম আয়ের দেশ হিসেবে বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হয়েছে। তাই বাংলাদেশকে একটি অত্যাধুনিক দেশ হিসেবে গড়ে তুলতে আবারও তিনি জননেত্রী শেখ হাসিনাকে নৌকা প্রতিকে ভোট প্রদানের আহবান জানান।

এ সময় নাজনীন আলমের শ্লোগানে শ্লোগানে সভাস্থল মুখরিত হয়ে উঠে। জনতার মুখে ধ্বনিত হয়, বার বার দরকার শেখ হাসিনা সরকার,, উন্নয়নের সরকার শেখ হাসিনা সরকার, গরিব দুঃখীর সরকার শেখ হাসিনা সরকার, মা বোনদের সরকার শেখ হাসিনা সরকার।

এতে প্রধান আলোচক ছিলেন ময়মনসিংহ অঞ্চলের প্রখ্যাত আলেম ঐতিহ্য বাহী গুঁজি খা কেরামতিয়া মসজিদের ইমাম আলহাজ্ব মাওলানা সিরাজুল ইসলাম জিহাদী, বঙ্গবন্ধু ফাউন্ডেশান কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ ফেরদৌস আলম, ইউনিয়ন মৎস্যজীবী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আইয়ুব আলী, ইউনিয়ন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি ডাক্তার জামাল উদ্দিন , যুবলীগ নেতা মুস্তাফিজুর রহমান মুরাদ , সাবেক জেলা ছাত্রলীগের নেতা শরিফুল ইসলাম, সমন্বয়কারীর কামরুল হাসান রিপন। এ সময় এলাকার গণ্য মান্য ব্যক্তি বর্গ ও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com