মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

আদমদীঘিতে সড়ক দূর্ঘটনায় শিশু নিহত

আবু বকর সি‌দ্দিক বক্কর,আদমদী‌ঘি, বগুড়া:
  • আপডেট টাইম : রবিবার, ২৮ মে, ২০২৩
  • ২২৮ বার পঠিত

বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সদর ইউনিয়নের ডালম্বা ন্যাংড়া তলা নামক স্থানে আজ সকাল সাড়ে আট ঘটিকায় রাস্তা পারা পারের সময় সড়ক দূর্ঘটনায় আবু বকর নামে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া একজন ছাত্র নিহত হয়েছে।

নিহত আবু বকর সিদ্দিক (৯) আদমদীঘি উপজেলার সদর ইউনিয়নের ডহরপুর গ্রামের শামীম হোসেনের ছেলে। নিহত আবু বকর পাইক পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিলো।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ (২৮ মে) সকাল সাড়ে আট ঘটিকার সময় বাবার সাথে দোকান থেকে খাবার নিয়ে রাস্তা পার হয়ে বাড়ি ফেরার সময় নওগাঁ থেকে ছেড়ে আসা বগুড়া গামী যাত্রীবাহী একটি বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনা স্থলেই শিশুটির মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা বলেন, সড়ক দূর্ঘটনার খবর পেয়ে তৎক্ষনাৎ উল্লেখিত স্থানে পুলিশ পাঠানো হয়। নিহত শিশুর বিষয়ে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই সুরতহাল প্রতিবেদন দিয়ে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আদম দীঘি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com