মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

সান্তাহার পুলিশ ফাঁড়ির বিশেষ অভিযান

আবু বকর সি‌দ্দিক বক্কর,আদমদী‌ঘি, বগুড়া:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ২৪২ বার পঠিত

বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার অধিনস্ত এক নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত হবির মোড় এলাকায় পৌঁওতা রেলগেইট চত্ত্বরে সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির পরিদর্শক রেদোয়ান রহিমের নেতৃত্বে চেকপোস্ট বসিয়ে গাড়ির কাগজপত্র ও মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির সদস্যরা।

আজ (২৫ মে) বৃহস্পতিবার দুপুরে সান্তাহার পৌর শহরের হবির মোড় এলাকায় পৌঁওতা রেলগেইট চত্ত্বরে মাদক বিরোধী বিশেষ অভিযান ও লাইসেন্স বিহীন গাড়ির চেকপোস্ট পরিচালনা করা হয়েছে। উক্ত অভিযানে বাস, ট্রাক, মিনি পিক-আপসহ সকল প্রকার যানবাহনে বিশেষ ভাবে তল্লাশি চালানো হয়েছে। তাছাড়া মোটরসাইকেল চালকদের ড্রাইভিং লাইসেন্স, গাড়ির রেজিস্ট্রেশন নম্বর, চালকের হেলমেটসহ বিভিন্ন প্রকার কাগজ পত্র বিশেষ ভাবে চেক করা হয়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত বিভিন্ন ধরণের যানবাহনের বিরুদ্ধে আনুমানিক ১০টির অধিক মামলা দায়ের করা হয়েছে।

বিশেষ অভিযান পরিচালনার সময় সার্জেন্ট মুনতাসির, সহকারী উপ-পরিদর্শক আজিমুল ইসলাম, ট্রাফিক উজ্জ্বল, সদস্য আব্দুল খালক, মাসুূুদুর রহমান, জালাল উদ্দীন, রবিউল ইসলাম, মানিক চন্দ্রসহ পুলিশ ফাঁড়ির আরো অনেকে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com