সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

জাতিয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে সেরা অধ্যক্ষ হলেন কামরুন নাহার ফারুক

দিলীপ কুমার দাস,ময়মন‌সিংহ:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ২০০ বার পঠিত

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ উপলক্ষে উপজেলা পর্যায়ের পর এবার জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কলেজ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন আলহাজ্ব মাফিজ উদ্দিন তালুকদার কলেজের অধ্যক্ষ কামরুন নাহার ফারুক।

জেলার বিভিন্ন কলেজ থেকে বাছাই পর্বে তিনি শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন। বুধবার এ তথ্য নিশ্চিত করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মেহের উল্লাহ।

জেলা প্রশাসন ও জেলা শিক্ষা বিভাগের গঠিত বাছাই কমিটি শিক্ষাগত যোগত্যা, শিক্ষকতার অভিজ্ঞতা, বিষয়ভিত্তিক জ্ঞান ও নিষ্ঠা, সৃজনশীল প্রশ্নপত্র তৈরীর দক্ষতা, সহযোগিতার প্রবণতা, চারিত্রিক দৃঢ়তা ও সততা, শৃঙ্খলাবোধ, পেশাগত গবেষণামূলক সৃজনশীল প্রকাশনাসহ নানাবিধ বিষয় বিবেচনা করে অধ্যক্ষ কামরুন নাহার ফারুক কে জেলা পর্যায়ের শ্রেষ্ঠ কলেজ প্রধান নির্বাচিত করেছেন।

অধ্যক্ষ কামরুন নাহার ফারুক ২০২২ সালে উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেনি শিক্ষক এবং শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হয়েছেন। তিনি দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের শিক্ষাবিদ আলহাজ্ব মাফিজ উদ্দিন তালুকদার এর ছোট ছেলে অধ্যক্ষ ফারুক আহমেদ এর সহধর্মিনী। শিক্ষা প্রসারের সাথে থেকে উপজেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডে অংশগ্রহন করেন তিনি। তার এই সফলতা প্রাপ্তিতে উপজেলার শিক্ষার্থী ও সুশিল সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অভিনন্দন জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com