বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

নি‌জের বুকে গুলি চালালেন পুলিশ সদস্য র‌নি

নাগরিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ২১৯ বার পঠিত

রাজধানীর বনানীতে পুলিশ চেকপোস্টে গুলিবিদ্ধ হয়ে আশরাফুজ্জামান রনি (২২) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। তিনি নিজের ইস্যু করা পিস্তল দিয়ে বুকে গুলি করে আত্মহত্যা করেছেন বলে দাবি করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ মে) সকাল ৮টার দিকে মুমূর্ষু অবস্থায় রনিকে সহকর্মীরা ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, রনি নামের এক কনস্টেবল নিজের ইস্যু করা পিস্তল দিয়ে বুকে গুলি করে আত্মহত্যা করেছেন। ভোর ৬টা ৫০ মিনিটের দিকে বনানী ১১ নম্বরের চেকপোস্টের ওয়াশরুমে ঢুকে এই ঘটনা ঘটান তিনি। তবে কী কারণে তিনি আত্মহত্যা করতে পারেন, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

জানা গেছে, রনি পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) দক্ষিণ বিভাগের এএসটিএফ কোম্পানিতে কর্মরত ছিলেন। তিনি মিরপুর পুলিশ লাইনসে থাকতেন। সকাল থেকে তার ডিউটি ছিল বনানী ১১ নম্বর রোডের শেষ মাথায় পুলিশ চেকপোস্টে। তিনি সকাল সাড়ে ৬টায় ডিউটিতে যান।

এর পরপরই রনি চেকপোস্টের বাথরুমে ঢোকেন। তখনই ভেতর থেকে একটি গুলির শব্দ শুনতে পান সহকর্মীরা। দরজা ধাক্কা দিয়ে খুলে তারা ভেতরে ঢুকে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন রনি। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

নিহত আশরাফুজ্জামান রনির বাড়ি ঢাকা জেলার ধামরাই উপজেলার চন্দ্রপাড়া গ্রামে। ২০২০ সালে কনস্টেবল পদে পুলিশে যোগ দেন তিনি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com