মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

সাঁথিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২

পাবনা সংবাদদাতা:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ১৭৩ বার পঠিত

পাবনার সাঁথিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হেলপার বাবু নিহত হয়েছে এবং চালক সহ দু’ জন গুরুতর আহত হয়েছে।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার পাবনা- ঢাকা-পাবনা মহাসড়কের মাধপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে দুর্ঘটনাটি ঘটে।

নিহত বাবু পাশ্ববর্তী জেলা নাটবের বড়াইগ্রামের কাশেমের ছেলে।

মাধপুর হাইওয়ে ফাড়ির ইনচার্জ নবির উদ্দিন জানান, চট্টগ্রাম থেকে পাবনা গামী রড বোঝাই ট্রাকের সাথে পাবনা থেকে কাশিনাথপুর গামী ভুসি বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনা স্থলেই রড বোঝাই ট্রাকের হেলপার বাবু (৪৫) নিহত হন। অপর ট্রাকের চালক আ: লতিফ ও হেলপার তুহিন আহত হয়।

সংবাদ পেয়ে পাবনা ফায়ার সার্ভিসের সদস্যরা ট্রাক অপসারন করেন বলে জানান ইউনিট প্রধান জাকির হোসেন। নিহতের পরিবারের নিকট লাশ হস্তান্তর ও থানায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি ৷

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com