সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

আন্ত‌জেলা মোটরসাই‌কেল চোর চ‌ক্রের স‌ক্রিয় সদস্য চোরাই মোটরসাই‌কেলসহ গ্রেফতার

এমইএস/নাগরিক ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২৪ মে, ২০২৩
  • ৩৫০ বার পঠিত

কু‌মিল্লায় আন্ত:জেলা মোটর সাইকেল চোরচক্রের একজন সক্রিয় সদস্যকে চোরাই মোটর সাইকেলসহ গ্রেফতার ক‌রে কোতয়ালী ম‌ডেল থানা পু‌লিশ।

পু‌লিশ সুত্র জানায়, ২৩ মে মঙ্গলবার সন্ধ্যা আনুমা‌নিক ৭ টার সময় কোতয়ালী থানার দক্ষিণ জামবাড়ীর বাসিন্দা জনৈক মোঃ মোহন মিয়া (৫৫), এর একটি ১০০সিসি হিরো হোন্ডা যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-হ-৩০-৪০৯৪, কোতয়ালী থানাধীন রাজগঞ্জ এলাকায় রাস্তার পাশে রেখে খাবার নেওয়ার জন্য বেকারীতে প্রবেশ করে।

এ সুযোগে আন্তজেলা চোর চক্রের সক্রিয় সদস্য আসামী মো: আবু সিদ্দিক(৪০), পিতা-চাঁন মিয়া, সাং-কোলাগাঁও, পো: চরকানাই, থানা-পটিয়া, জেলা-চট্টগ্রাম উক্ত হোন্ডার লক ভেঙ্গে চুরি করে নিয়ে যাওয়ার সময় রাজগঞ্জ মোড়ে জ্যামের মধ্যে আটকে পড়ায় কোতয়ালী থানা পুলিশের ডিউটিরত এসআই খাজু মিয়া সঙ্গীয় ফোর্সসহ দৌড়ে হোন্ডাসহ আসামীকে আটক করেন।

আসামীর বিরুদ্ধে নোয়াখালী এবং ফেনীতে পূর্বের ০২ টি চুরির মামলা আদালতে বিচারাধীন। গ্রেফতারকৃত ঘ আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com