বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

আদমদীঘিতে বৃদ্ধকে পরিবারে ফিরিয়ে দিলেন থানা পুলিশ

আবু বকর সি‌দ্দিক বক্কর,আদমদী‌ঘি, বগুড়া:
  • আপডেট টাইম : সোমবার, ২২ মে, ২০২৩
  • ২৮৩ বার পঠিত

বগুড়া জেলার আদমদীঘি থানা পুলিশের সহায়তায় পথ ভুলে চলে আসা আবু তাহের নামের এক বৃদ্ধকে পরিবারের নিকট ফিরিয়ে দেওয়া হয়েছে। রবিবার রাতে আদমদীঘি থানা পুলিশ ওই বৃদ্ধকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেন।

আবু তাহের (৮৫) রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার বালারহাট ইউনিয়নের বুজরুক কুমোদপুর গ্রামের মৃত হাজী ছমির উদ্দিনের ছেলে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা নাগ‌রিক খবর‌কে বলেন, শনিবার সন্ধ্যায় উপজেলার নশরতপুর ইউনিয়নের মুরইল বাজার এলাকায় এক বৃদ্ধ ব্যক্তি অসুস্থ অবস্থায় রাস্তার ধারে শুয়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে থানায় নিয়ে আসে। এরপর পুলিশ তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কিছুটা সুস্থ হলে তার নাম ঠিকানা জিজ্ঞেস করে। জিজ্ঞাসার পর তার দেওয়া তথ্য অনুসারে বিভিন্ন জায়গায় খোঁজ খবর নেয়া শুরু হয়। পরে তার পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এসে ওই ব্যক্তিকে নিয়ে যায়।

ওসি আরো বলেন, আবু তাহের রংপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের বিএসসি টিচার ছিলেন। চাকরি থেকে অবসরে যাওয়ার পর বাড়িতে থাকতেন তিনি। কয়েক বছর পর স্ট্রোক করে তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর থেকে তার স্মৃতি শক্তি হ্রাস পেতে শুরু করে। গত ৮ দিন আগে পরিবারের লোকজনের উপর অভিমান করে বাড়ি থেকে বেড়িয়ে আসেন। এরপর বিভিন্ন জায়গায় তিনি ঘোরাফেরা করছিলেন। এক পর্যায় আদমদীঘি থানা পুলিশের সহায়তায় রবিবার রাতে ওই ব্যক্তিকে পরিবারে কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com