মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

আদমদীঘিতে ভূমি সেবা সপ্তাহ’র শুভ উদ্বোধন

আবু বকর সিদ্দিক বক্কর,আদমদীঘি, বগুড়া :
  • আপডেট টাইম : সোমবার, ২২ মে, ২০২৩
  • ২৫৩ বার পঠিত

“স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়”এই শ্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় বগুড়া জেলার আদমদীঘি উপজেলা ভূমি দপ্তরের আয়োজনে আজ বেলা সাড়ে এগারো ঘটিকার সময় ভূমি সেবা সপ্তাহ’র উদ্বোধন করা হয়।

আদমদীঘি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মুনিরা সুলতানার সার্বিক তত্ত্বাবধানে সপ্তাহব্যাপী উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভূমি সেবা সপ্তাহ’র শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা টুকটুক তালুকদার।

সপ্তাহব্যাপী উক্ত অনুষ্ঠানে আদমদীঘি ভূমি দপ্তরের কানুনগো সুনীল চন্দ্র সরকার, নাজির শ্রী রথীন্দ্রনাথ রায়, অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক মাকসুদুল বারী, কম্পিউটার অপারেটর ফজলে রাব্বী, প্রসেস সার্ভার একরামুল হক সুমন, চেইনম্যান আমিরুল ইসলাম বাবু, হেলাল উদ্দিন, অফিস সহায়ক হাসান ইসলাম, গাড়ি চালক হযরত আলী, নৈশ প্রহরী জিয়াউর রহমান, উপজেলার বিভিন্ন এলাকা থেকে সেবা গ্রহণ করতে আসা বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ মানুষসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

ভূমি সংক্রান্ত বিষয়ে সেবা গ্রহণ করতে আসা উপজেলার বাগিচা পাড়া থেকে ইদ্রিস আলী, হাড়ভাঙা থেকে খাজাদুল ইসলাম দুধিয়া গ্রাম থেকে বুলু মিয়া,সাঁওইল থেকে আলতাফ হোসেন, দত্তবাড়িয়া থেকে আকরাম হোসেন, বামনি গ্রাম থেকে মতিউর রহমান, ইসনুস আলী, সান্দিড়া থেকে আতোয়ার রহমান, তারাপুর থেকে তৌহিদুর রহমান ও দোলা বাড়ি থেকে খলিলুর রহমান সেবা গ্রহণ করতে আসা ব্যক্তিগণ বলেন, আদমদীঘি ভূমি অফিসের সেবার মান আগের তুলনায় এখন আরো অনেক ভালো হয়েছে। নিজেদের জমির কাজ আমরা এখানে এসে কোনো ঘুষ ছাড়া নিজেরাই সময় মতো করে নিতে পারি। এসি ল্যান্ড ম্যাডামের সাথে জমির যেকোনো বিষয়ে সরাসরি দেখা করে জমির কথা বলা যায় এটা আমাদের জন্য একটা বড়ো পাওয়া।

এ বিষয়ে আদমদীঘি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মুনিরা সুলতানা বলেন, ভূমি সেবা অতি সহজে কোনো প্রকার অনৈতিক ও অবৈধ লেনদেন ছাড়াই জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার বদ্ধ পরিকর। ভূমি সংক্রান্ত যাবতীয় কাজ সম্পূর্ণ ডিজিটাল ভাবে করার জন্য আমি ও আমার দপ্তর সর্বদা স্বচ্ছতার সাথে নিরলস ভাবে পরিশ্রম করে যাচ্ছি। জনগণকে ভূমি সংক্রান্ত কাজে আরো সচেতন করার লক্ষে কিছু দিনের মধ্যে আদমদীঘিতে একটি জন সভার আয়োজন করা হবে। আমার দপ্তরে আসার জন্য ও আমার সাথে সরাসরি ভূমি সংক্রান্ত বিষয়ে কথা বলার জন্য কোনো প্রকার প্রটোকল মানতে হবেনা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com