মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ও‌সি প্রদীপ ও তার স্ত্রী চুম‌কির সম্প‌ত্তি ক্রোক করার নি‌র্দেশ

চট্রগ্রাম সংবাদদাতা:
  • আপডেট টাইম : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৯২ বার পঠিত
টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপের স্ত্রী চুমকির দখলে থাকা নগরীর পাথরঘাটা এলাকার বাড়ি লক্ষীকুঞ্জ, পাঁচলাইশ এলাকার ৬ গন্ডা জমি, কক্সবাজারের একটি ফ্ল্যাট এবং দু’টি গাড়ি ক্রোক করার আবেদন আদালতে জমা দেন দুদকের সহকারী পরিচালক রিয়াজ উদ্দিন। মহানগর দায়রা জজ আশফাকুর রহমান সেই আবেদন মঞ্জুর করে সম্পত্তি ক্রোকের ব্যবস্থা নিতে নির্দেশ দেন।
এদিকে, রোববার সকালে মামলার নির্ধারিত তারিখে আদালতে প্রদীপের জামিন আবেদন জানায় তার আইনজীবীরা। এসময় আদালত দু’পক্ষের যুক্তিতর্ক শুনে জামিনের আবেদন নামঞ্জুর করেন।
জামিন আবেদন নামঞ্জুর হওয়ায় আদালতে আরো দু’টি আবেদন জমা দেয় প্রদীপের আইনজীবীরা। এর মধ্যে রয়েছে প্রদীপকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো এবং মামলা পরিচালনার সুবিধার্থে কারাগারে গিয়ে তার সঙ্গে দেখা করা। আসামি পক্ষের করা বাকি দু’টি আবেদনের শুনানি শেষে জেল কোড অনুযায়ী ব্যবস্থা নেয়ার আদেশ দেন আদালত।
প্রদীপের স্ত্রী চুমকির ৩ কোটি ৯৫ লাখ টাকা অবৈধ সম্পদ অর্জন এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে দু’জনকে আসামি করে দুদকের সহকারী পরিচালক রিয়াজ উদ্দিন বাদী হয়ে ২৩ আগষ্ট এ মামলা দায়ের করেছিলেন। মামলায় প্রদীপ দু’নম্বর আসামি।
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় গ্রেফতারে থাকা টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাশকে কক্সবাজার কারাগার থেকে এনে ১৪ সেপ্টেম্বর এ মামলায় গ্রেফতার দেখানো হয়েছিল। আগামী ১৩ অক্টোবর দুদকের এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ নির্ধারণ করেছে আদালত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com