বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

৯৯৯ এ কল ক‌রে ধর্ষক শ্বশুর‌কে ধ‌রি‌য়ে দি‌লেন ধর্ষিতা পুত্রবধু

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০
  • ৪১৬ বার পঠিত
ঢাকার পল্লবী থানার পুলিশ ধর্ষণের অভিযোগে শ্বশুরকে আটক করেছে । রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টায় বাংলাদেশ পুলিশ পরিচালিত ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ এ ঢাকার পল্লবী থানাধীন মিরপুর ১১, ব্লক এ, ১৯ নম্বর সড়কের একটি বাড়ি থেকে একজন নারী ফোন করে ধর্ষ‌ণের ঘটনা জানান।
৯৯৯ নম্বরে ফোন করে ওই ধ‌র্ষিত নারী তার শ্বশুরের ধর্ষণের শিকার হওয়ার কথা জানায়। ধ‌র্ষিতা আ‌রোও জানান, তার স্বামী শারীরিক প্রতিবন্ধী এবং তার একটি সন্তান আছে। চার মাস আগে তার শাশুড়ি মারা যাওয়ার পর থে‌কেই শ্বশুর তাকে নানাভাবে উত্যক্ত করে আসছিলো কিন্তু লোকলজ্জার ভয়ে কাউকে কিছু বলতে পারেননি। রোববার সকালে শ্বশুর তাকে ধর্ষণ করে এবং এই ঘটনা প্রকাশ না করার জন্য হুমকি দিচ্ছে। তার স্বামী প্রতিবন্ধী হওয়ায় তার পক্ষে বাবার বিরুদ্ধে কিছু করা সম্ভব নয়। তিনি ৯৯৯ এর কাছে জরুরী পুলিশী ও আইনী সহায়তার জন্য অনুরোধ করেন।
৯৯৯ তাৎক্ষণিকভাবে কলারের সঙ্গে পল্লবী থানার ডিউটি অফিসারের কথা বলিয়ে দেয়। পল্লবী থানার এস আই শফিয়ার রহমান ঘটনাস্থলে গিয়ে পঁচিশ বছর বয়সী ধ‌র্ষিতা‌কে উদ্ধার করেন এবং শ্বশুর আওয়াল আলী (৭০) কে আটক করেন।
জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, ভিকটিমের ডাক্তারি পরীক্ষা ও পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com