সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

হত্যা ও অস্ত্র মামলার আসামী জ‌সিম গ্রেফতার

নাগরিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২১ মে, ২০২৩
  • ১৫৩ বার পঠিত

চোরাই মালামাল উদ্ধারসহ হত্যা ও অস্ত্র মামলার এক আসামীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল থানা পুলিশ। গ্রেফতারকৃত ওই আসামীর নাম মোঃ জসিম উদ্দিন জসিম। সে ডেমরা ও যাত্রাবাড়ী এলাকার ভাসমান।

ডিএমপির মতিঝিল থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান জানান, গত ৯ মে ২৩ মতিঝিল থানার জীবন বীমা ভবনের পেসিফিক অটোমেশন সিস্টেমস নামক প্রতিষ্ঠানের দরজার লক কেটে পিবিএক্স এক্সটেনশন কার্ড, Bossnia ব্রান্ডের টেলিফোনসেটসহ বেশ কিছু নগদ টাকা চুরি হয়। এ ঘটনায় মালিকের অভিযোগের প্রেক্ষিতে মতিঝিল থানায় একটি চুরি মামলা রুজু হয়।

অফিসার ইনচার্জ বলেন, মামলা রুজুর পরপরই অত্র অফিসসহ আশপাশ এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে একজনকে শনাক্ত করা হয়। পরবর্তী সময়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডেমরার বাঁশেরপুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওই অফিস থেকে চুরি হওয়া ৩টি পিবিএক্স এক্সটেনশন কার্ড, ৬টি Bossnia ইন্টারকম সেট ও চুরি করার যন্ত্রপাতি উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, গ্রেফতারকৃত জসিমের বিরুদ্ধে ডিএমপির যাত্রাবাড়ী থানায় একটি হত্যা, নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় একটি অস্ত্র মামলাসহ মতিঝিল থানায় আরো একটি চুরির মামলা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com