বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

রাজধানী‌তে পেশাদার চোরচক্রের দুই সদস্য গ্রেফতার, মোটরসাইকেল উদ্ধার

নাগরিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২১ মে, ২০২৩
  • ১৭৭ বার পঠিত

রাজধানীর শাহজাহানপুর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ও দুই পেশাদার চোরকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহজাহানপুর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো মহিউদ্দিন হাসান রনি ও মোঃ শরীফ মোল্লা।

শাহজাহানপুর থানার অফিসার ইনচার্জ মনির হোসেন মোল্লা ডিএমপি নিউজকে বলেন, গত ১৬ মে শাহজাহানপুর থানার রেলওয়ে কলোনী থেকে একটি মোটর সাইকেল চুরি হয়। এ ঘটনায় বৃহস্পতিবার (১৮ মে) শাহজাহানপুর থানায় একটি মামলা রুজু হয়েছে। মামলাটি তদন্তকালে ঘটনাস্থল ও আশপাশের ভিডিও ফুটেজ পর্যালোচনা এবং প্রযুক্তির সহায়তায় চোরদের শনাক্ত করা হয়। শুক্রবার ও শনিবার ধারাবাহিক অভিযান পরিচালনা করে নারায়ণগঞ্জের সোনারগাঁও ও রূপগঞ্জ থেকে মহিউদ্দিন ও শরীফকে গ্রেফতার করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে চোরাই মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। চুরির সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

অফিসার ইনচার্জ মনির হোসেন মোল্লা আরও জানান, গ্রেফতারকৃতরা পেশাদার মোটরসাইকেল চোর। তারা ঢাকা শহরের বিভিন্ন যায়গা থেকে মোটরসাইকেল চুরি করে ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে বিক্রি করতো। গ্রেফতারকৃত মহিউদ্দিন হাসান রনির বিরুদ্ধে ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় ৮টি মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com