বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ধানমন্ডিতে বাসায় চুরির রহস্য উদঘাটন, চোরাই মালামাল উদ্ধারসহ গ্রেফতার ১

নাগরিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ১৮৩ বার পঠিত

রাজধানীর ধানমন্ডি থানা এলাকায় একটি বাসার চুরির মালামাল উদ্ধার ও একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-রমনা বিভাগ।

গ্রেফতারকৃত ব্যক্তি হলো মোঃ ফারুকী ইসলাম পুলক। এসময় তার হেফাজত থেকে পাথরের সেট কানের ও স্বর্ণের লকেট, স্বর্ণের নথ নাকফুল, স্বর্ণের ২ জোড়া চুড়ি, ১টি স্বর্ণের চেইন, ১ জোড়া স্বর্ণের কানের দুল, ১টি ডায়মন্ডের আংটি, ৮ জোড়া ইমিটেশনের সলিড চুড়ি, ১ জোড়া ইমিটেশনের কাকন চুড়ি, ইমিটেশনের চুড় ৩পিস, ১টি ইমিটেশনের পাথরের আংটি, ১০০ ইউএস ডলার, ১টি আইফোন, ১টি স্মার্ট মোবাইল ফোন ও নগদ ৮,০০,০০০ টাকা উদ্ধার করা হয়েছে।

গতকাল বুধবার রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে গোয়েন্দা-রমনা বিভাগের ধানমন্ডি জোনাল টিম।

প্রসঙ্গত, গত ১২ মার্চ ২০২৩ ধানমন্ডি মডেল থানায় একটি মামলা দায়ের হয়।

ধানমন্ডি জোনাল টিমের টিম লিডার অতিঃ উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ফজলে এলাহী ডিএমপি নিউজকে বলেন, মামলাটি দায়ের করার পর গোয়েন্দা পুলিশ ঘটনাটির ছায়াতদন্ত শুরু করে। এরপর তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনার সাথে সম্পৃক্ত পুলকের অবস্থান শনাক্ত করা হয়। গতকাল বুধবার যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান পরিচালনা করে চুরি যাওয়া প্রায় ১০ ভরি স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন ও নগদ ৮,০০,০০০ টাকাসহ পুলককে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় পুলককে ধানমন্ডি মডেল থানায় রুজুকৃত মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com