বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

গৌরীপুরে জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

দিলীপ কুমার দাস,ময়মন‌সিংহ:
  • আপডেট টাইম : বুধবার, ১৭ মে, ২০২৩
  • ২১৫ বার পঠিত

ময়মনসিংহের গৌরীপুর শেখ রাসেল স্মৃতি সংঘের আয়োজনে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে।

বুধবার (১৭ মে) দুপুরে পৌর শহরের উত্তর বাজার মোড়ে সংগঠনের কার্যালয়ের সামনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা।

গৌরীপুর শেখ রাসেল স্মৃতি সংঘের সভাপতি তোফাজ্জল হোসেন সোহেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ রাসিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন-পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম দিপু, পৌর কাউন্সিলর মাসুদ মিয়া রতন, ময়মনসিংহ উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি নাজিমুল ইসলাম শুভ, উপজেলা ছাত্র লীগের সভাপতি আল ইকরাম, উপজেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু প্রমুখ।

আলোচনা শেষে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়াও এদিন দুপুরে স্থানীয় বঙ্গবন্ধু চত্বরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com