মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

আদমদীঘিতে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

আবু বক্কর সি‌দ্দিক বক্কর, আদমদী‌ঘি, বগুড়া:
  • আপডেট টাইম : বুধবার, ১৭ মে, ২০২৩
  • ২১৩ বার পঠিত

বগুড়া জেলার আদমদীঘি উপজেলা সদরে বাংলাদেশ আ’লীগ আদমদীঘি উপজেলা শাখার উদ্যোগে আজ সকালে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু কন্যা আ’লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিয়াল্লিশ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়।

আজ (১৭ মে) বুধবার সকালে আদমদীঘি উপজেলা আ’লীগের উদ্যোগে নানা কর্মসূচির মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়। সকালে উপজেলা সদরের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান ও বাদ যোহর দোয়া মাহফিল ও দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আদমদীঘি উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজুর সভাপতিত্বে সভায় সহ-সভাপতি আবু রেজা খান, নাজিমুল হুদা খন্দকার, সাংগঠনিক সম্পাদক সুমিনুল ইসলাম সুমন, উপজেলা আ’লীগ নেতা শহিদুল ইসলাম, রফিকুল ইসলাম, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও যুবলীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক গুলজার মৃধাসহ আ’লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারসহ দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com