বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

রাজধানী‌তে ৫০০ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩
  • ১৮১ বার পঠিত

রাজধানীর কদমতলী ও ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৫০০ বোতল ফেন্সিডিলসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-তেজগাঁও বিভাগ। গ্রেফতারকৃতের নাম আসমা বেগম।

অভিযানের নেতৃত্ব দেওয়া গোয়েন্দা-তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনাল টিমের টিম লিডার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ আনিচ উদ্দীন বলেন, গতকাল সোমবার গোপন সংবাদের ভিত্তিতে কদমতলী থানার পূর্বধোলাইপাড় এলাকায় অভিযান চালিয়ে ৭০ বোতল ফেন্সিডিলসহ আসমা বেগমকে গ্রেফতার করা হয়।

তিনি আরো বলেন, আসমা বেগমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় তার দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় ভাড়া বাসায় ফেন্সিডিলের আরো মজুদ রয়েছে। সেখানে অভিযান চালিয়ে আরো ৪৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় কদমতলী থানায় মামলা রুজু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com