বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ময়মনসিংহে মানসিক ভারসাম্যহীন তরুণীর গর্ভে জন্ম নিল যমজ কন্যা সন্তান

দিলীপ কুমার দাস,ময়মন‌সিংহ:
  • আপডেট টাইম : রবিবার, ১৪ মে, ২০২৩
  • ১৮১ বার পঠিত

ময়মনসিংহের ফুলপুরে ১৪মে সকাল সাড়ে আটটার দিকে উপজেল স্বাস্থ্য কমপ্লেক্সে এক মানসিক ভারসাম্যহীন তরুণী (২০ ) দুটি যমজ কন্যা সন্তানের জন্ম দেন।

উপ‌জেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হুমায়ুন কবীর নাগ‌রিক খবর‌কে ব‌লেন, ওই মানসিক ভারসাম্যহীন তরুণী এক বছর ধরে শহরের বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করতেন। মাস খানেক আগে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয় তাক্ওয়া অসহায় সেবা সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মো. তপু রায়হান রাব্বি তাকে হাসপাতালে নিয়ে আসেন। আল্ট্রাসনোগ্রাফি করার পর ওই নারী অন্তঃসত্ত্বা বলে জানতে পারি। রোববার ভোরে প্রসব ব্যথায় কাতরাতে থাকলে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। সকাল সাড়ে ৮টার দিকে তিনি যমজ কন্যা সন্তানের জন্ম দেন।

তাক্ওয়া অসহায় সেবা সংস্থার সভাপতি মো. তপু রায়হান রাব্বি বলেন, বাচ্চা দুটির ওজন কম হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তারা সেখানে এনআইসিইউতে ভর্তি আছেন।

ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম সাজ্জাদুল হক বলেন, দুই নবজাতকের সহায়তার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com