মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

আরব উপসাগরে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

নাগ‌রিক খবর আন্তর্জা‌তিক ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ মে, ২০২৩
  • ১৮৯ বার পঠিত

ইরানের পক্ষ থেকে আরব উপসাগরে বাণিজ্যিক জাহাজের হুমকি বৃদ্ধির কারণে অঞ্চলটিতে প্রতিরক্ষামূলক অবস্থান শক্তিশালী করবে যুক্তরাষ্ট্র। শুক্রবার হোয়াইট হাউজের মুখপাত্র জন কিরবি এ কথা বলেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

এক ব্রিফিংয়ে সাংবাদিকদের জন কিরবি বলেছেন, আজ প্রতিরক্ষা মন্ত্রণালয় একাধিক পদক্ষেপ গ্রহণ করবে। এগুলোর মাধ্যমে আরব উপসাগরে আমাদের প্রতিরক্ষামূলক অবস্থান শক্তিশালী হবে।

তিনি বলেছেন, ইরানের পক্ষ থেকে বারবার হুমকি প্রত্যক্ষ করেছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক জলসীমায় নৌযান চলাচলের অধিকারের চর্চায় থাকা বাণিজ্যিক জাহাজগুলোতে আক্রমণ চালিয়েছে তেহরান।

এক সপ্তাহ আগে উপসাগরীয় জলসীমায় দ্বিতীয় তেলবাহী ট্যাংকার জব্দ করে ইরান। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ট্যাংকার দুটির মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে।

২০১৯ সালের পর থেকে উপসাগরীয় জলসীমায় ইরান কর্তৃক বাণিজ্যিক জাহাজ জব্দ বা হামলার ঘটনা বেড়েছে।

বাহরাইনভিত্তিক মার্কিন নৌবাহিনীর পঞ্চম বহর ৩ মে বলেছিল, পানামার পতাকাবাহী তেলবাহী ট্যাংকার নিওভিকে জব্দ করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। হরমুজ প্রণালি অতিক্রমের সময় এটিকে জব্দ করা হয়।

কিরবি বলেছেন, যুক্তরাষ্ট্র এমন পদক্ষেপের দৃঢ় নিন্দা জানায় যা মধ্যপ্রাচ্যে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হুমকি ও হস্তক্ষেপ করে। হরমুজ প্রণালিসহ মধ্যপ্রাচ্যের জলসীমায় কোনও বিদেশি শক্তিকে নৌযান চলাচলকে বিঘ্ন সৃষ্টি করতে দেবে না ওয়াশিংটন।

তিনি বলেছেন, আগামী দিনগুলোতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড নতুন মোতায়েনের বিষয়ে বিস্তারিত তথ্য জানাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com