মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ক‌রোনা ভাইরা‌সে সেনবা‌হিনীর সাম‌রিক অসাম‌রিকসহ মোট ১৫৮ জনের মৃত‌্যু

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৮৩ বার পঠিত

 বাংলা‌দেশ সশস্ত্র বাহিনীর ১৫ জন কর্মরত, ১২৮ জন অবসরপ্রাপ্ত সামরিক সদস্য এবং ১৫ জন কর্মরত অসামরিক সদস্যসহ সর্বমোট ১৫৮ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে এ তথ্য জানানো হয়।

আইএসপিআরের তথ্যমতে, সশস্ত্র বাহিনীর সদস্য ও তাদের পরিবারের মোট ১১ হাজার ৯৭৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি এবং কর্মস্থলে ফিরেছেন ১১ হাজার ১৯৪ জন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর থেকে আরও জানানো হয়, করোনায় আক্রান্ত সশস্ত্র বাহিনীর সদস্য ও পরিবারের সদস্যদের মধ্যে বর্তমানে ৬২৬ জন সদস্য বিভিন্ন সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন আছেন।

এছাড়া ১২ থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত সশস্ত্র বাহিনীর সদস্য ও তাদের পরিবারের ৬৪৭ জন সদস্য করোনায় আক্রান্ত হন। এ সময়ে একজন কর্মরত সেনা সদস্য, দুই জন কর্মরত অসামরিক সদস্য এবং ৬৫ বয়সের ওপরে সাত জন অবসরপ্রাপ্ত সদস্যসহ মোট ১০ জন করোনায় আক্রান্ত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com