বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ময়মনসিংহের গৌরীপুরে সুরিয়া নদী রক্ষার দাবিতে মানববন্ধন

দিলীপ কুমার দাস,ময়মন‌সিংহ:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ১৮২ বার পঠিত

সুরিয়া নদী রক্ষার দাবিতে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের বাউশালীপাড়া গ্রামে স্বেচ্ছাসেবী সংগঠন ‘এসো গৌরীপুর গড়ি’র মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে ।

সোমবার বিকালে নদীর কিনারায় এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের সদস্যরাসহ স্থানীয় বিভিন্ন শ্রেণির লোকজন স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণ করেন।

এসময় মাছ খাও পানি খাও, নদী খাও কেন? সুরিয়াকে নিয়ে বাঁচতে হবে, সুরিয়াকে বাঁচাতে হবে, সুরিয়া নদীকে শাসন নয়, পরিচর্যা করতে হবে, সুরিয়া বাঁচাও, জনপদ বাঁচাও, সুরিয়া বাঁচাও, গৌরীপুর বাঁচাও- লেখা সম্বলিত নানা প্লেকার্ড ছিল তাদের হাতে।

জানা যায়, সুরিয়া ব্রহ্মপুত্র নদ থেকে উৎপত্তি হয়ে ভাটি অঞ্চলের ধনু নদীর সাথে মিশেছে। ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার সীমান্তবর্তী নদী সুরিয়া। এক সময় এ নদীতে সারা বছর থাকত পানিতে টইটম্বুর। নদীর বুকে পাল তুলে চলত ছোট-বড় নৌকা। চলত বজরাও। দুই পাড়ের কৃষকেরা হাজার হাজার একর ফসলি জমিতে সেচ দিতেন এ নদী থেকে।

স্থানীয়রা জানান, সুরিয়া নদী নাব্যতা হারিয়েছে অনেক আগেই। এখন দখল ও দূষণে অস্তিত্বের সংকটে রয়েছে। স্রোতস্বিনী সুরিয়ার সেই জৌলুশ আর নেই। নদীর তলদেশ ভরাট হওয়ায় নদীর বুকে এখন ধানসহ বিভিন্ন ফসলের চাষ হচ্ছে। এ ছাড়া বর্ষায় নদীতে বাঁধ দিয়ে করা হয় মাছ শিকার। ফলে মরে যাচ্ছে নদীটি। এই অবস্থায় নদীটি খনন ও দখলমুক্ত করে আগের অবস্থায় ফিরিয়ে আনার দীর্ঘদিনের দাবি স্থানীয়দের।

এসো গৌরীপুর গড়ির আহবায়ক আবু কাউসার চৌধুরী রন্টির সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- ময়মনসিংহ জেলা পরিষদের সাবেক সদস্য এইচএম খায়রুল বাসার, মাওহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আল ফারুক, অচিন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জায়েদুর রহমান, সাংগঠনিক সম্পাদক শেখ বিপ্লব, বন্ধুর বাঁধন একতা ছাত্র সংঘের সমন্বয়কারী মো: আজহারুল করিম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com