মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

রমনায় জরায়ু‍মুখ ও স্তন ক্যানসার প্রতিরোধে পুনাকের সচেতনতামূলক কর্মশালা

নাগরিক অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৬ মে, ২০২৩
  • ১৭৬ বার পঠিত

বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এবং ফার্মাসিউটিক্যালস কোম্পানি ইনসেপটা জরায়ুমুখ ও স্তন ক্যানসার প্রতিরোধে সচেতনতামূলক শীর্ষক কর্মশালার আয়োজন করেছে। শনিবার (৬ মে) বিকালে রাজধানীর রমনা এলাকার পুনাক ভবনে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রওশন আরা বেগম। বিশেষ অতিথি ছিলেন ডা. রেহেনা আক্তার। সভাপতিত্ব করেন পুনাক সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী।

অধ্যাপক ডা. রওশন আরা বেগম বলেন, ভ্যাকসিন গ্রহণের মাধ্যমে জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধ করা যায়। এ ক্ষেত্রে পরিবারকে এগিয়ে আসতে হবে। প্রধানমন্ত্রী প্রান্তিক এলাকায় কমিউনিটি ক্লিনিক করে দিয়েছেন এ-সংক্রান্ত সেবা দেওয়ার জন্য। ইপিআই কর্মসূচির মাধ্যমে জরায়ুমুখ ক্যানসারের ভ্যাকসিন প্রদান নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

এ ধরনের কর্মসূচি আয়োজনের জন্য পুনাককে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, পুনাক একটি বিশাল শক্তি, যারা বিভিন্ন ক্ষেত্রে কাজ করে যাচ্ছে।

ডা. রেহেনা আক্তার বলেন, প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে স্তন ও জরায়ুমুখ ক্যানসার শতভাগ নিরাময়যোগ্য। এ ধরনের ক্যানসারের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ গ্রহণের অনুরোধ জানান তিনি।

পুনাক সভানেত্রী বলেন, স্তন ও জরায়ুমুখ ক্যানসার সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়েছে। এ ক্যানসার প্রতিরোধে সচেতন হওয়ার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান। পরবর্তী সময়ে পুলিশ সদস্যদের পরিবারের সদস্যদের নিয়ে ব্যাপক পরিসরে এ ধরনের সেমিনার আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন তিনি।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন পুনাকের সাধারণ সম্পাদিকা নাসিমা আমিন, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের চিকিৎসক ডা. শাহানাজ কুতুবী, ইনসেপটার সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার হোমায়রা ফাতেমা প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com