মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

গর‌মে ডা‌বের পা‌নির উপকা‌রিতা

নাগরিক অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৬ মে, ২০২৩
  • ২৮০ বার পঠিত

বৈশাখের তীব্র গরমে এক গ্লাস ডাবের পানি যেন নিমিষেই প্রশান্তি এনে দেয় দেহ-মনে। সুমিষ্ট এই পানি শরীরের জন্য খুবই উপকারী। জেনে নিন কেন ডাবের পানি পান করা জরুরি।

হেলথ লাইন ওয়েবসাইট বলছে, নারিকেলের পানিতে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে। ম্যাংগানিজ, কপার, সেলেনিয়াম, আয়রন, কপার, ফসফরাস, পটাসিয়াম ও সোডিয়ামের উৎস ডাবের পানি। এগুলো আমাদের সুস্থতার জন্য আবশ্যক।

ডাবের পানি শরীরের পানির চাহিদা পূরণ করে। ডায়ারিয়া, বমি এবং অতিরিক্ত ঘামের পর শরীরের খনিজের ঘাটতি মেটাতে বিশেষ ভূমিকা পালন করে এই পানি। এ কারণে অতিরিক্ত গরমে ডাবের পানি পান করার পরামর্শ দেন চিকিৎসকরা।

ওয়েস্ট ইন্ডিয়ান মেডিক্যাল জানার্লে প্রকাশিত একটি গবেষণা বলছে, ডাবের পানিতে থাকা বিভিন্ন উপাদান রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

শরীরের ক্ষতিকারক কোলেস্টেরল বা এলডিএল-এর পরিমাণ কমিয়ে হার্ট ভালো রাখতে সাহায্য করে ডাবের পানি। এছাড়া শরীরের জন্য উপকারী কোলেস্টেরলের পরিমাণ বাড়িয়ে হঠাৎ হার্ট অ্যাটাকের আশংকাও কমায়।
ডাবের পানিতে অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে যা আমাদের শরীরের কোষের যত্ন নেয়।

সাইটোকিনিস নামের একটি অ্যান্টি-এজিং উপাদান পাওয়া যায় ডাবের পানিতে, যা শরীরে বয়সের ছাপ পড়তে দেয় না।
ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম মেলে উপকারী ডাবের পানি থেকে। এই দুই উপাদান আমাদের হাড় মজবুত রাখে।

রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে ডাবের পানিতে থাকা ম্যাগনেসিয়াম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com