বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

নারী‌দের ব্ল‌্যাকমেইল : অত:পর সাইবার পু‌লিশের হা‌তে গ্রেফতার

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৪১০ বার পঠিত
ব্ল‌্যাক‌মেইল এর মাধ‌্যমে নারী‌দের হয়রা‌নি:

আমার কাছে আপনার পর্নোগ্রাফি আছে -বলে নারী সাংবাদিক ও নারী চিকিৎসককে ব্ল্যাকমেইল করতেন সবুজ প্রামাণিক (২৭)। তাকে গ্রেফতার করেছে পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি দল।শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় তেজগাঁওয়ের একটি হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে উত্ত্যক্ত করার কাজে ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়।

পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সবুজ দীর্ঘদিন ধরে সাংবাদিক ও চিকিৎসকসহ নারীদের ব্ল্যাকমেইল ও উত্ত্যক্ত করে আসছিলেন। তিনি নারীদের ফোন করে বলতেন যে, তার কাছে তাদের ব্যক্তিগত ও গোপন ভিডিও রয়েছে। এভাবে তাদেরকে হয়রানি করতেন ও তাদের কাছ থেকে অনৈতিক সুবিধা দাবি করতো। তার কুপ্রস্তাবে তারা রাজী না হলে তাদের কথিত ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেয়ার হুমকি দিতেন।

এডিসি আরও জানান, একাধিক নারীর সাইবার ক্রাইম বিভাগে অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রযুক্তির সহায়তায় সাইবার পুলিশ তাকে গ্রেফতার করে।প্রাথমিক তদন্তে জানা যায়, সবুজের কাছে কোনো নারীরই কোনো ভিডিও নেই। তিনি ভিডিও থাকার কথা বলে ব্ল্যাকমেইল করে অনৈতিক সুবিধা নেয়ার চেষ্টা করতেন।

সবুজের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। শনিবার তাকে আদালতে পাঠিয়ে ৬ দিনের রিমান্ড চাইবে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com