বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

সান্তাহারে ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেপ্তার

আবু বকর সিদ্দিক বক্কর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ২৫৪ বার পঠিত

বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহারে মাদকদ্রব্য ত্রিশ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গতরাতে রাব্বি নামের একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সান্তাহার টাউন ফাঁড়ি পুলিশ।

আজ (৫ মে) শুক্রবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত রাব্বি (২০) আদমদীঘি উপজেলার সদর ইউনিয়নের ডালম্বা গ্রামের মৃত কাশেম আলীর ছেলে।

এবিষয়ে সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক রকিব হোসেন বলেন, আসামি রাব্বি বৃহস্পতি বার রাতে উপজেলার সদর ইউনিয়নের ডালম্বা গ্রামের একটি চাতালের সামনে মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয় করছিলো। এমন গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার শরীর তল্লাশি করে ৩০ পিস নেশা জাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা বলেন, গতরাতে মাদকসহ গ্রেপ্তারকৃত আসামি রাব্বির বিরুদ্ধে আদমদীঘি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে মামলা দায়ের করে আজ শুক্রবার সকালে তাকে বগুড়া আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com