মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

সাড়ে ৬ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

সিরাজগঞ্জ সংবাদদাতা:
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ১৬৬ বার পঠিত

সাড়ে ছয় ঘণ্টা পর সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মালবাহী ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধার করা হয়েছে। এতে শুক্রবার (৫ মে) রাত ৮টা ২০ মিনিটের পরে ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। এখন অপেক্ষারত ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে।

সন্ধ্যা সাড়ে ৭টায় রিলিজ ট্রেন আসার পরে ৪২ মিনিটের চেষ্টায় ৮টা ১২ মিনিটে লাইনচ্যুত বগি দুটির উদ্ধার করা হয়। এর আগে দুপুর পৌনে ২টার দিকে উল্লাপাড়া স্টেশন এলাকায় মালবাহী ট্রেন শান্টিংয়ের (ঘোরানো) সময় বগি দুটি লাইনচ্যুত হয়।

রেলের পশ্চিমাঞ্চলের বিভাগীয় প্রকৌশলী-২ বীরবল মন্ডল বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রিলিজ ট্রেনটি উল্লাপাড়া স্টেশনে এসে পৌঁছায়। ৪২ মিনিটে বগি দুটি উদ্ধার করা হয়। এরপর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com