বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

পৃথক অ‌ভিযা‌নে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যসহ উগ্রবাদী সংগঠক গ্রেফতার

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৬১৪ বার পঠিত

পৃথক অভিযানে ভোলা থেকে আনসারুল্লাহ বাংলা টিমের এক সদস্য ও রাজধানীর খিলগাঁও থেকে উগ্রবাদী মতবাদ প্রচারকারী এক সংগঠককে গ্রেফতার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)।গ্রেফতারকৃতরা হলেন-মো. সরোয়ার হোসেন (২৫) ও মোজাহিদ মিয়া (১৮)।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে এটিইউর পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) মোহাম্মদ আসলাম খান স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ভোলা জেলার সদর থানাধীন হাসপাতাল রোড থেকে শুক্রবার ভোরে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) সক্রিয় সদস্য মো. সরোয়ার হোসেনকে (২৫) গ্রেফতার করা হয়। সরোয়ার হোসেন ও তার সহযোগীরা অনলাইন প্ল্যাটফর্মে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও উগ্রবাদী প্রচারণা চালিয়ে আসছিলেন। তার কাছ থেকে উগ্রবাদী বেশ কিছু ডকুমেন্টস, পুস্তিকা এবং মোবাইলফোন উদ্ধার করা হয়েছে।

অপর অভিযানে রাজধানীর খিলগাঁও থেকে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে সোয়া ৯টার দিকে মোজাহিদ মিয়া (১৮) নামে একজনকে গ্রেফতার করা হয়।তিনি অনলাইন ও অফলাইনে নানা মাধ্যম ব্যবহার করে উগ্রবাদী সংগঠক হিসেবে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে তাদের উগ্রবাদী মতবাদ প্রতিষ্ঠা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর জন্য উস্কানি প্রদান ও প্রধানমন্ত্রী সম্পর্কে কটূক্তি সম্বলিত পোস্ট প্রচার করে আসছিলেন।দুজনের বিরুদ্ধেই পৃথক মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com