রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

প্রতি কে‌জি পেঁয়াজের দাম বেড়েছে ৩০ টাকা

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : বুধবার, ৩ মে, ২০২৩
  • ১৫৮ বার পঠিত

৩০ থেকে ৩৫ টাকা কেজির পেঁয়াজ ঈদের পর ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ প্রতিকেজি পেঁয়াজের দাম ২৫ থেকে ৩০ টাকা বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, আমদানি বন্ধের কারণে পেঁয়াজের দাম বেড়েছে।

সপ্তাহখানেক আগে পেঁয়াজের দাম ছিল কেজিপ্রতি ৪৫ থেকে ৫০ টাকা। আর এক মাস আগে ছিল ৩০ থেকে ৪০ টাকা। বর্তমানে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়।

ব্যবসায়ীরা বলছেন, এ বছর পেঁয়াজ উৎপাদন কম হয়েছে। ভারত থেকেও আমদানি বন্ধ রয়েছে। এসব কারণে পেঁয়াজের দাম বেড়েছে। আগামী সপ্তাহ থেকে ভারতীয় পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হতে পারে। তারপর থেকে পেঁয়াজের দাম কমে যাবে।

রাজধানীর কারওয়ান বাজারের এক ব্যবসায়ী বলছেন, ঈদের পর ৩৫ টাকা কেজিতে পেঁয়াজ কিনতে হয়েছে। বিক্রি করেছি ৪০ থেকে ৪৫ টাকায়। কিন্তু আজকে (বুধবার) কেনাই পড়েছে ৪৮ টাকা কেজি। খরচসহ ৫২ থেকে ৫৩ টাকা পরবে। বিক্রি করছি ৬০ টাকায়।

ক্রেতারা বলছেন, দুদিন আগেও যে পেঁয়াজ ৪৫ টাকায় কিনেছি তা এখন ৬০ টাকা হয়ে গেছে। বাজারে এখন ডাকাতি চলছে। ব্যবসায়ীদের এই ডাকাতি কী দেখার কেউ নেই?

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com